লেনদেন নিষ্পত্তির সময়সীমা একদিন কমিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হতে যাচ্ছে টি প্লাস টু। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর এবার ডিএসইতেও লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমানোর লক্ষ্যে আগামী রোববার ৯ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে টি প্লাস টু।
আর এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, চলতি সপ্তাহের যেকোনো দিন গেজেট প্রকাশিত হলে আগামী ১৫ ফেব্রুয়ারি ডিএসইতে চূড়ান্তভাবে চালু হবে টি প্লাস টু পদ্ধতিটি। ইতোমধ্যে বেশিরভাগ ব্যাংকের সঙ্গে তাদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয়েছে।
একই বাজারে দুই ধরনের পদ্ধতি চালু থাকায় যে অসমতা তৈরি হয়েছে তাতে টি প্লাস থ্রি অনুসারে নিষ্পত্তি করা হলেও বিনিয়োগকারীরা লেনদেন নিষ্পত্তির সময় কমানোর সুফল পাচ্ছে না।
তবে এ পদ্ধতিটি চালু হলে চার দিনের পরিবর্তে তিন দিনের মধ্যেই বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন। একইভাবে শেয়ার হোল্ডারা তিনদিনের মধ্যে তার শেয়ার বুঝে পাবেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
ডিএসইতে পরীক্ষামূলক চালু হচ্ছে টি প্লাস টু