সপ্তাহের শেষ কার্যদিবস বুহস্পতিবার লেনদেনের নেতিবাচক প্রবণতায় রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচক কমেছে।
উভয় বাজারে এ দিন টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। দিনভর বাজারে কিছুটা উত্থান-পতন লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ১ লাখ ২ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের (এমজেএলবিডি)। এ দিন এ কোম্পানির ৪২ লাখ ৪১ হাজার ৪০০ শেয়ার ৪০ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৮৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৬৫১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে বৃহস্পতিবার লেনদেন কমেছে ৬৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকা।
এদিন টপ-২০টিতে থাকা ২০ কোম্পানির মোট ৩০০ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫১ শতাংশ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ০.৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৮ লাখ টাকা।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





