পুঁজিবাজারের তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিডেট (এসআইবিএল) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ পর্যন্ত চলতি অর্থবছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩৭ কোটি টাকার অধিক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০১৪ পর্যন্ত অর্ধবার্ষিকীতে (জানুয়ারি থেকে জুন-২০১৪) এসআইবিএল কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে মোট ৬১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৮৮ টাকা।

অন্যদিকে গত বছর একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল মোট ২৪ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ০ দশমিক ৩৪ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে এসআইবিএল কোম্পানির মুনাফা বেড়েছে ৩৭ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (ইপিএস) বেড়েছে ৫৪ পয়সা।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর