ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর মুন্সিগঞ্জ শাখার উদ্যোগে শনিবার “অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক”আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ইন্টারন্যান্যাশনাল ব্যাংকিং উইং এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মাহবুব-উল-আলম। ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর মুন্সিগঞ্জ শাখা ব্যবস্থাপক এ.কে.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আবুল হোসেন, মুন্সিগঞ্জ চক্ষুহাসপাতালের পরিচালক এ.কে.এম মহসিন আলম, আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মো: ফেরদৌস, সৌদি প্রবাসী আবুল কালাম বিশ্বাস প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ