দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতেই মূল্য সূচকের বড় পতন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সকাল সাড়ে দশটায় লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে যায় ৮ পয়েন্ট। যা লেনদেনের প্রথমঘণ্টা অব্যাহত থাকে।
টানা নিম্নমুখীতার কারণে বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক কমে ২৪ পয়েন্ট, বেলা ১১টায় সূচক কমে ২৯ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ৩৬ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ৪৯ পয়েন্ট, সাড়ে ১১টায় কমে ৪৫ পয়েন্ট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৪৭ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে বেড়েছে ৪৩টি প্রতিষ্ঠানের দাম, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসিআই ফর্মুলেশন, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্প, এসিআই, লিবরা ইনফিউশন, এফএএস ফাইন্যান্স, আইসিবি প্রথম এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু জুট স্ট্যাফলার্স ও রহিম টেক্সটাইল।
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৭ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টি, কমেছে ১০৮টি ও অপরিবর্তীত রয়েছে ১৭টি।
এএইচ





