ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনে প্রকৃত ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবার কথা।
কিন্তু অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সহজে জয়লাভের আশায় শক্তিশালী জালিয়াত চক্র কৌশলে বেশ কয়জন ভূয়া ভোটাকে ভোটার তালিকায় অন্তভুক্ত করায়।
গত ৪ মে ভুয়া ভোটারদের নাম এফবিসিসিআই’র ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আর্বিট্রেশন মামলা দায়ের করেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বুলু সহ উদ্যোক্তা সদস্য মোঃ জালাল আহমেদ, মোঃ ইব্রাহীম খান, মোঃ মোস্তাফিজুর রহমান মোঃ আমিনুল ইসলাম (প্রিন্স)।
গত কাল সোমবার বিজ্ঞ আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এফবিসিসিআর এর ভোটার লিস্ট থেকে ভুয়া ৫ ভোটারকে বাদ দিয়েছেন (১) শফিকুর রহমান, ভোটার নম্বর-৯১৯, (২) মাহাবুবা খন্দকার ভোটার নম্বর-৯২০,(৩) এইচ এম বদরুদ্দোজা, ভোটার নম্বর-৯২১, (৪)জিয়া উদ্দিন ভোটার নম্বর-৯২২, (৫) রোকসানা আমিন, ভোটার নম্বর-৯২৩।
ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ মহসিন এর দেওয়া বাংলাদেশ মোবাইল ফোন রির্চাজ ব্যবসায়ী এসোসিয়েশনের ০৩/০৯/২০১৪ ইং তারিখের নির্বাচনকে বাতিল করা হয়েছে।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আমিনুল ইসলাম বলেন অবৈধ নির্বাচন করায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহসিন সহ যারা এই নির্বাচনে সাথে জরিত তাদের প্রত্যকে বিচারের কাঠগড়ায় এনে সঠিক বিচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এসএইচ/এমকে





