[b]ঢাকা: [/b]সাড়ে ১০ কোটি ডলার বা প্রায় আটশ কোটি টাকার বৈদেশিক ঋণ অনুমোদন দিয়েছে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটি। বেসরকারি খাতের ১৩টি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত কমিটির ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ।
সভায় কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত ঋণের মধ্যে সর্বোচ্চ সাড়ে চার কোটি ডলার ঋণ নিতে পারবে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এরপর শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই কোটি ডলার, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স এক কোটি ২৭ লাখ ডলার, প্রিমিয়ার সিমেন্ট ৪৫ লাখ ডলার পাবে। এছাড়া রহিম আফরোজ ও কর্ণফুলী লিমিটেড ৩০ লাখ, জেনেসিস ফ্যাশন ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর ১২টি প্রকল্পের জন্য সাড়ে আট কোটি ডলার ঋণ অনুমোদন করে বৈদেশিক ঋণ সংক্রান্ত বাছাই কমিটি। ২০১২-১৩ অর্থবছরে এ কমিটি ১৮ কোটি ডলারের বেশি ঋণ অনুমোদন দিয়েছে যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৩ শতাংশ বেশি। আমদানি-রপ্তানি ভারসাম্য ও ডলারের দাম স্বাভাবিক রাখতে বেসরকারি খাতের জন্য এসব বিদেশি ঋণ অনুমোদন দেওয়া হয়।
[b]টাইমনিউজবিডিএসএমআর[/b]
অর্থনীতি
সাড়ে ১০ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন
ঢাকা: সাড়ে ১০ কোটি ডলার বা প্রায় আটশ কোটি টাকার বৈদেশিক ঋণ অনুমোদন দিয়েছে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটি। বেসরকারি খাতের ১৩টি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয়।





