বিদ্যুৎ, সড়ক যোগাযোগ উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিতসহ মোট ৪৩৫ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৪৩৪ কোটি ৯১ লাখ টাকা। সরকারের নিজস্ব তহবিলের ৩১৭ কোটি ২৪ লাখ ও বৈদেশিক সহায়তা থেকে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন ১৮ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে স্বল্পমেয়াদি ২ থেকে ৫ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্প হাতে নিতে তারা খুব শিগগিরই অর্থনৈতিক মেলার আয়োজন করবেন।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ৬৯ কোটি টাকা। উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (দ্বিতীয় পর্যায়), এটি বাস্তবায়নে ব্যয় হবে ৯৪ কোটি টাকা। মানিকখালী সেতু নির্মাণসহ আশাশুনি-পাইকগাছা সড়ক উন্নয়ন (সংশোধিত) প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ১০৮ কোটি ৮২ লাখ টাকা এবং ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রো রিঅ্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি-ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাব-স্টেশন (সংশোধিত) প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৪ কোটি, বৈদেশিক সহায়তা থেকে ১০০ কোটি ও প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন ১৮ কোটি টাকা।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৪৩৫ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন
বিদ্যুৎ, সড়ক যোগাযোগ উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিতসহ মোট ৪৩৫ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে





