বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের ঘটনা তদন্তে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর এক সদস্য পুলিশের বিশেষ শাখা সিআইডি কার্যালয়ে গেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আবদুল্লাহেল বাকী জানান, রোববার দুপুর সোয়া ২টার দিকে এফবিআইয়ের এক সদস্য সিআইডি কার্যালয়ে এসেছেন। তবে তার নাম প্রকাশ করেননি তিনি।

এসটি