২০১৪-১৫ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে জেলা ভিত্তিক বাজেট পেশ করা হবে। ঢাকা বিভাগের টাঙ্গাইল ছাড়াও ৭ বিভাগের জন্য জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে।
শনিবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে কোনো প্রকল্প একনেকে আটকে থাকছে না। দ্রুততার সঙ্গে এসব প্রকল্প ছাড়া হচ্ছে। বরং যথাসময়ে সংশ্লিষ্ট প্রজেক্ট প্রোফাইল দিতে পারছেন না।
সিলেট-ঢাকা মহাসড়ক চারলেন করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন- এই সড়ক সম্পর্কে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দেওয়ার জন্য সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। সিলেটের শেরপুরে স্পেশাল ইকনোমিক জোন স্থপনের কাজও চলছে দ্রুততার সঙ্গে।
অর্থপ্রতিমন্ত্রী হিসেবে চার মাসের অভিজ্ঞতা এবং পরিকল্পনা মন্ত্রী হিসেবে এক মাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন- দুই মন্ত্রণালয় চালাতে গিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতার মধ্যে পড়তে হয়নি। তবে একনেকের সভায় সবসময় উপস্থিত থাকতে হয়। ‘হাফ’ মন্ত্রী হিসেবে একমাত্র তিনি-ই একনেকের সদস্য বলে মন্তব্য করেন এমএ মান্নান।
এক প্রশ্নের জবাবেএমএ মান্নান বলেন, সিলেট-লন্ডন ফ্লাইট দ্রুত চালুর ব্যাপারে চাপ প্রয়োগ করা হবে।
নারায়ণগঞ্জের সিটি কাউন্সিলর নজরুলসহ ৭ জনের হত্যার প্রসঙ্গে অর্থপ্রতিমন্ত্রী বলেন,এ ঘটনা নিয়ে আমরা বিব্রত। অপরাধীদের বিরুদ্ধে ক্ষিপ্রগতিতে প্রদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সরকার।
সিলেটে নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব প্রসঙ্গে তিনি বলেন- একজন মানুষ নিখোঁজ হয়ে যাবে এটা দুঃখজনক। ইলিয়াস আলীর মতো ঘটনা আমরা আর দেখতে চাই না।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]
অর্থনীতি
এ বছরই জেলা ভিত্তিক বাজেট
২০১৪-১৫ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে জেলা ভিত্তিক বাজেট পেশ করা হবে। ঢাকা বিভাগের টাঙ্গাইল ছাড়াও ৭ বিভাগের জন্য জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে।





