গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশী দর হারিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে গড়ে প্রতিদিন আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে-কাশেম ড্রাইসেলের ৮.৫০ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৩৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৮.১৩ শতাংশ, এপেক্স ফুডসের ৭.৪০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৩৪ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৭.১২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.০৫ শতাংশ, এম আই সিমেন্টের ৬.৯৫ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ দর কমেছে।
এমকে





