দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও আধা ঘণ্টার মধ্যে সূচক কমে যায়।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বৃদ্ধি পায়।
এরপর ১০টা ৫৭ মিনিটে সূচক আগের দিনের লেনদেন শেষের স্থানে চলে আসে। তবে এরপর টানা নিম্নমুখীতার কারণে বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট, ১১টা ৫ মিনিটে ২ পয়েন্ট কমে যায়।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত বেলা ১১ টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় এক দশমিক ৮৫ পয়েন্ট কমে ৪৫৩১ পয়েন্ট অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২০ পয়েন্টে।
বেলা পৌনে ১২ টায় ডিএসই-তে লেনদেন হওয়া ১২৪ টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ১০৫টি প্রতিষ্ঠানে। অপরিবর্তিত ছিল ৪৬টি শেয়ারের দর।
এএইচ





