সূচকের পতন ধারা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে উভয় বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। এ নিয়ে ডিএসইতে টানা ৬ষ্ঠ কার্যদিবস পতন হয়েছে সূচকের। রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়ে পতনে শেষ হয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪০২ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টি, কমেছে ১৪৫টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২৯ কোটি ১৯ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৪০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩০৫ কোটি ৩৪ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৬৪ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৫০ লাখ টাকার।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]