১৬ হাজার ৮৮৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকে অনুমোদন দেয়া সবকটি প্রকল্পই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প আছে। যেগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়নে ১৪ হাজার ৪১ কোটি ২৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহাবিল থেকে ৫৯৬ কোটি ২৭ লাখ এবং প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ২৫০ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হবে।’
এআই





