প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০২০ অর্থবছরে দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার হবে আট শতাংশ। ২০১৫-২০ সালের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) জাসদের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মতিয়া চৌধুরী বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করা হবে ৪০ লাখ ৭৮ হাজার ৩শ’ কোটি টাকা। বেসরকারিখাতে বিনিয়োগ হবে ৩১ লাখ ৪৫ হাজার ৩শ’ ৩৬ কোটি টাকা আর সরকারিখাতে বিনিয়োগ হবে ৯ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৪ কোটি টাকা।

পাঁচ বছরে এই পরিমাণ অর্থের বিনিয়োগ হলে ২০১৯ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬ শতাংশ, ২০১৮ অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ, ২০১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ, ২০১৬ অর্থবছরে ৭ শতাংশ। এদিকে ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।

ওএফ