আগামী বাজেটে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া আসন্ন ২০১৪-২০১৫ সালের বাজেটে আড়াই লাখ কোটি টাকার মত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইকোনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) ও বালাদেশ অর্থনীতি সমিতির (বিইএফ) প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নতুন সরকারের প্রথম বাজেটে আগের মতোই কৃষি, মানবসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মুহিত। তবে এবার পর্যটনকে বেশি গুরুত্ব দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে অর্থমন্ত্রী বাজেটের আকার সম্পর্কে বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। তবে নতুন অর্থবছরের বাজেট হতে পারে ২ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকা।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৭-এর মধ্যে ওঠানামা করছে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সাল নাগাদ আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হতে পারব।
গবেষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট আলোচনা শুরু হলো। ৫ জুন অর্থমন্ত্রী বর্তমান সরকারের প্রথম এবং তার অষ্টম বাজেট পেশ করবেন।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মতবিনিময় চলবে। এরপর এসব আলোচনা থেকে যেসব সুপারিশ আসবে- সেগুলো পর্যালোচনা করে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। আলোচনার পরে জুনের শেষের দিকে তা পাস হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রতিনিধিরা প্রাকবাজেট আলোচনায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নতুন বাজেটে অগ্রাধিকার পাবে পর্যটন খাত: অর্থমন্ত্রী
আগামী বাজেটে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল





