অবৈধ গ্যাস লাইন নির্মাণে জড়িত থাকায় ২০ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ ১২ কর্মকর্তা কর্মকারীকে চাকুরিচ্যুত করেছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি। এছাড়া জড়িত থাকার সন্দেহে শতাধিক কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে। পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগে সহায়তা করায় ইতোমধ্যে তিতাসের শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বদলী ও অনেককে চাকরিচ্যুত করা হয়েছে।
এছাড়া, সংযোগ লাইন নির্মাণকারি প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে বলে সূত্র জানায়।
জানা গেছে, পেট্রোবাংলা ইতোমধ্যে ২৩০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ লাইন চিহ্নিত করেছে। এ বিষয়ে শিগগিরই অভিযান চালানো হবে বলে সূত্র জানায়।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
তিতাসের ২০ ঠিকাদারের লাইসেন্স বাতিল
অবৈধ গ্যাস লাইন নির্মাণে জড়িত থাকায় ২০ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ ১২ কর্মকর্তা কর্মকারীকে চাকুরিচ্যুত করেছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি।





