আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বীতিয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পশাপাশি টাকা অংকের লেনদেন বৃদ্ধি পেয়েছে। তবে উভয় পুঁজিবাজার দিনের শুরুতে বাজার নিম্নমুখী থাকলেও দুপুর ১২টার পর সূচক পুনরুদ্ধার হয়। দিনের বাকি সময় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৭ পয়েন্টে। এছাড়াও ডিএসইর সবকটি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৫৩ কোটি ৯৮ লাখ ৫৯হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩১৫ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ৭১০ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩কোটি ৩৭ লাখ ৭৭ হাজার টাকা।
এ দিন ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লি: (কেপিসিএল) দিনভর এ কোম্পানির ৫১ লাখ ২৪ হাজার ৩১৯টি শেয়ার ৩৩ কোটি ৯৪ লাখ ৭১হাজার টাকায় লেনদেন হয়েছে।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩১৬ পয়েন্টে।এছাড়াও সবকটি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ২০২টাকার শেয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ইআর





