ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন  ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার।

সভায় দেশি-বিদেশি ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ষান্মাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।

এআর