ধীর গতিতে চলছে দেশের শেয়ারবাজারের লেনদেন। রবিবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৬৮ লাখ টাকা। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি টাকা।

এদিকে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও দুই ঘণ্টা শেষে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে ডিএসইর লেনদেন। প্রথম দুই ঘণ্টায় ১.৬০ পয়েন্ট কমে বেলা সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) দাঁড়িয়েছে ৪৫৬৯.৫১ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দর। দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জুট স্পিনার্স। ৯.০৫ শতাংশ বেড়ে এ কোম্পানির শেয়ার ৫৭.৮ টাকায় লেনদেন হচ্ছিল। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশন্সের ৮.৭৫ শতাংশ দর বেড়ে ৪৬৩.৬ টাকায় এবং তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের দর ৮.৭৪ শতাংশ বেড়ে ৪৯১.১ টাকায় লেনদেন হচ্ছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। ৭ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই। তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেনের পরিমাণ হচ্ছে ৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ১.৩৬ পয়েন্ট কমে ৮৫৪৮.৪৭ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
এমই