বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে ( বিটিআরসি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে খোলা ৭টি ভুয়া ফেসবুক পেজ বন্ধের অনুরোধ জানিয়েছে সিএসই।

গতকাল রোববার সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পরিবেশন করা হয়। কারণ
গত ৯ মার্চ সিএসই নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছে।

রোববার সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অফিসিয়াল পেজ উদ্বোধনের পরই ভুয়া পেজগুলো বন্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

একই সঙ্গে তারা বিটিআরসিকে অনুরোধ করেছেন ওই ৭টি ভুয়া ফেসবুক পেজ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে। কেননা ওই ভুয়া পেজগুলোকে ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিটিআরসি খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।
একে