ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

এবারে ২০১৫-১৭ সালের মেয়াদে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে এ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে।

নিয়মানুযায়ী তফসিল অনুযায়ী শনিবার পরিচালক পদে নির্বাচনের পর পরিচালকদের ভোটে আগামী ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

এমএইচ