পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মবিল যমুনা লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩ পয়সা। সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইপিএস (কনসোলিটেডিট) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। এ সময়ে নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ৩ টাকা ৬৩ পয়সা। বছর শেষে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৭ পয়সা।
আগামি ২৮ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যাতে নিরীক্ষা প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।
গত বছরও বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মবিল যমুনা।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মবিল যমুনার ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মবিল যমুনা লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।





