টানা ৫ কার্যদিবস পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৬০২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনে হয়েছিল। সে হিসাবে লেনদেন কমেছে ৮৩ কোটি টাকার।
ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স সূচক দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৪১ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টি কোম্পানির। আর দর কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এছাড়া ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো, বিএসআরএম স্টীল, এমজেএলবিডি, সায়হাম টেক্সটাইল, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এবং আফতাব অটো।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৮১ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৪৩ লাখ টাকা।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





