সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেনের দেড় ঘন্টায় দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা গেলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। অবশ্য সকালে লেনদেনের শুরুতে সিএসইতে সূচকের ঊর্ধগতিতে লেনদেন চলছিল।
লেনদেনের দেড় ঘন্টায় ডিএসইতে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে উভয় এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেন কিছুটা রয়েছে শ্লথ গতিতে। দুপুর ১২টায় ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকা।
দেড় ঘন্টার বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৩৫ পয়েন্টে। এ সময় মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ৯১টি আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৬ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪২৩ কোটি ৩ লাখ টাকার।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৭১ পয়েন্টে।
এ সময় মোট ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৫ লাখ টাকার।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে লেনদেনে শ্লথ গতি
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেনের দেড় ঘন্টায় দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা গেলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।





