যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘন্টা লেনদেন বন্ধ থাকার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রতিবেদন দিতে বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ বিষয়ে রোববার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান ডিএসইকে প্রতিবেদন দাখিলের মৌখিক নির্দেশনা দেন। তবে এর জন্য নির্ধারিত কোনো সময় বেধেঁ দেয় নি সংস্থাটি।
ডিএসই কার্যালয় পরিদর্শন করার পর তিনি বলেন, ব্রোকারেজ হাইজগুলোর লগইনের কারণে এ ত্রুটি দেখা দিতে পারে। তবে ঠিক কী কারণে এ ত্রুটি দেখা দিল তা তদন্ত করে বিএসইসির কাছে একটি প্রতিবেদন জমা দিতে ডিএসইকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় যথারীতি লেনদেন শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় সমস্যা বেড়ে যায়। শুরুতে ট্রেকহোল্ডাররা ট্রেডিং সফটওয়্যারে লগইন করতে পারলেও পরবর্তী সময়ে ধীর ধীরে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হতে থাকে। ফলে অধিকাংশ ট্রেকহোল্ডার লেনদেনে অংশ নিতে পারেনি।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কারিগরি ত্রুটির কারণ জানতে চেয়েছে বিএসইসি
যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘন্টা লেনদেন বন্ধ থাকার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রতিবেদন দিতে বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।