পুঁজিবাজারে ডেরিভেটিভ মার্কেট, ক্লিয়ারিং করপোরেশন এবং কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক তিনটি কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটি তিনটি হচ্ছে-ডেরিভেটিভ মার্কেট সংক্রান্ত কমিটি, ক্লিয়ারিং করপোরেশন সংক্রান্ত কমিটি এবং কমোডিটি মার্কেট সংক্রান্ত কমিটি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ডেরিভেটিভ মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেনি বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
ক্লিয়ারিং করপোরেশন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক।
কমোডিটি মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মনসুর রহমান।
কমিটিকে উপরোক্ত তিনটি বিষয়ে পর্যালোচনাপূর্বক সার্বিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডেরিভেটিভ, কমোডিটি ও ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠায় কমিটি গঠন
পুঁজিবাজারে ডেরিভেটিভ মার্কেট, ক্লিয়ারিং করপোরেশন এবং কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক তিনটি কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।





