আন্তর্জাতিক হিসাব মানসংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সাথে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি। জানা গেছে, বুধবার সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয়।
বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার কমিশনার আরিফ খান ও আব্দুস সালাম শিকদার। বিশ্বব্যাংকের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দুই প্রতিনিধি।
বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সূত্র মতে, করপোরেট সেক্টরে আন্তর্জাতিক হিসাব মান যথাযথভাবে প্রতিষ্ঠা করা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।
এর আগে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ‘রিপোর্ট অন দ্য অবজারভেশন অব স্ট্যান্ডার্ড অ্যান্ড কোডস (আরওএসসি): অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং (এঅ্যান্ডএ)’ শীর্ষক বৈঠকের বিষয়ে গত ২ মার্চ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়।
জানা গেছে, বিশ্বব্যাংক সব সদস্য দেশে আরওএসসি হালনাগাদ করার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে বাংলাদেশের হিসাব মানের পার্থক্য উদ্ঘাটনপূর্বক সেতুবন্ধন তৈরি করা এ বৈঠকের উদ্দেশ্য, যাতে করে ভবিষ্যতে করপোরেট সেক্টরে হিসাব মানের উন্নতি হয় এবং নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে আন্তর্জাতিক মান অনুসৃত হয়।
বিশ্বব্যাংক বাংলাদেশে আরওএসসি ২০০৩ সালে প্রচলন করে। বর্তমানে এর হালনাগাদকরণের জন্য প্রচেষ্টা করছে বিশ্বব্যাংক।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
আন্তর্জাতিক হিসাব মান: বিএসইসিতে বিশ্বব্যাংকের প্রতিনিধি
আন্তর্জাতিক হিসাব মানসংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সাথে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি। জানা গেছে, বুধবার সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয়।





