ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের দ্বিতীয় ঘন্টায় ক্রেতার সংকটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি হল্টেড হয়েছে । কোম্পানি গুলো হলো সিএমসি কামাল এবং ঝিলবাংলা সুগারমিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূ্ত্রমতে, সকাল সাড়ে ১২টার দিকে এসব কোম্পানির শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হতে দেখা গেছে। সর্বশেষ তথ্য থেকে জানাযায় সিএমসি কামালের ৯৬ লাখ ৪০ হাজার ৯৭৭টি শেয়ার ২ হাজার ১১০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ২০ কোটি ৪৫ লাখ টাকা।
ঝিলবাংলা সুগারের ২৬ বার লেনদেন হয় ১১ হাজার ৫৫০টি শেয়ার । যার বাজার মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা।
নাজিব





