আগস্ট মাসে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুলাই মাসের তুলনায় আগস্টে বিদেশী নিট বিনিয়োগ কমেছে ৬৭ কোটি ১৮ লাখ ৬৬ ৯৫ টাকা। গত জুলাইয়েও ডিএসইতে বিদেশী নিট বিনিয়োগ কমছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত জুলাই মাসে মোট ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৭০ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশী বিনিয়োগকারীরা। আর বিক্রি করেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৮৭১ টাকা। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ১৯৯ টাকা। আর আগস্ট মাসে মোট ১৬৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬৮৯ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশী বিনিয়োগকারীরা।

বিক্রি করেন ১৫২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫৮৫ টাকা। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ১২ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১০৪ টাকা। সে হিসেবে জুলাই মাসের তুলনায় আগস্টে বিদেশী নিট বিনিয়োগ কমেছে ৬৭ কোটি ১৮ লাখ ৬৬ ৯৫ টাকা।

সূত্র জানায়, এর আগে জুনে বিদেশী বিনিয়োগকারীরা ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কিনেছিলেন। বিক্রি করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার টাকা। সে হিসেবে জুনে ডিএসইতে মোট ৬০২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা জুলাইয়ে কমে দাঁড়ায় ২৫৩ কোটি ২৬ লাখ টাকায়।

জুন মাসে বিদেশী বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ ছিল ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। আর জুলাইয়ে কমে দাঁড়ায় ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর