ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখলেও শুধু এর ওপর নির্ভর করলে চলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দারিদ্র্য দূর করতে হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন। অর্থমন্ত্রী বলেন, আগে সামষ্টিক ঋণের ৪ শতাংশ ছিল ক্ষুদ্র ঋণ এখন সেটি বেড়ে হয়েছে ৩৩ শতাংশ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের উদ্ভাবনী ধারণা আরও শক্তিশালী করতে হবে। পিকেএসএফ দরিদ্র ও অবহেলিত মানুষদের একটি উন্নয়ন সাইকেলের সঙ্গে যুক্ত করেছে। এ কাজটি পিকেএসএফ সরাসরি করে না। তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে করে থাকে। এই প্রতিষ্ঠানটিকে ঘিরে গর্ব করার মতো অনেক কিছুই আছে।
ড. কাজী খলীকুজ্জমান আহমেদ বলেন, অর্থমন্ত্রী এর আগে বলেছেন আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। কেননা কালো টাকা সাদা করার সুযোগ দিলে এতে কালো টাকা আয়কে উৎসাহিত করে। উন্নয়ন ও দারিদ্র বিমোচন একটি রাজনৈতিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন না থাকলে সম্ভব হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রার্থমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ। বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল করিম।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণে নির্ভর নয়: অর্থমন্ত্রী
ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখলেও শুধু এর ওপর নির্ভর করলে চলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দারিদ্র্য দূর করতে হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন।





