শুরু হলো ইন্টারনেট ট্রেডিং মেলা। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে মেলাটি। অনলাইনে লেনদেন বাড়ানোর লক্ষ্যে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সিএসই'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন জানান, মেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলায় বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে শেয়ার লেনদেন কার্যক্রম হাতে কলমে শিখতে পারছেন। এছাড়া বিনিয়োগকারীরা বিশেষ প্যাকেজ সুবিধাও পাচ্ছেন।
মেলায় অংশ নিয়েছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। মেলায় গ্লোবালের তাদের প্যাভিলিয়নে নিজেদের বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করছে।
মেলায় সিএসই'র আইটিএস ষ্টক হোল্ডারস, ব্রোকার হাউজ, আইটি ও মোবাইল প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। মোট ৫০টির মতো স্টলের ব্যবস্থা করা হয়েছে মেলায়।
ঢাকা, ২৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





