সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৭ পয়েন্টে নামে।

লেনদেন আগের দিনের চেয়ে ৭ কোটি ২২ লাখ টাকা বেড়ে। এদিন হাতবদল হয়েছে ৩২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- তিতাস গ্যাস, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমা ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা বেড়ে লেনদেন হয় ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫০৩ পয়েন্ট নামে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

এমআর