সপ্তাহের প্রথম কার্যদিবস রোরবার সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে দেশের উভয় বাজারে লেনদেন চলছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়। তবে লেনদেনের ৩০ মিনিট পরে উভয় বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। বেলা সাড়ে ১১টায় সূচক ফের উত্থানে ফিরে।
লেনদেনের ১ ঘন্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান-পতনের মধ্যে রয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সোয়া ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬৪ পয়েন্টে। এ সময় মোট ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টি, কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৬৭ পয়েন্টে। এ সময় মোট ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৭৭ কোটি ৬৪ লাখ টাকার।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]