প্রবাসী রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সেন্টার ফর এনআরবির পক্ষে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের প্রধান আবদুস সাদেক ভূঁইয়ার হাতে পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমাম ও গওহর রিজভীর উপস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে এ পদক হস্তান্তর করা হয়।
সেন্টার ফর এনআরবির সভাপতি এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চিফ অব ইকোনমিক ও কমার্শিয়াল ডেনিয়েল কিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এমকে





