বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

গভর্নরের কার্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ও জাপান সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত।

এ সময় বাংলাদেশে ও জাপান সরকারের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত হয় বলে জানান ওই কর্মকর্তা।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই