স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কেনিয়াতে একটি বসিডিয়ারি প্রতিষ্ঠান স্থাপন করবে। স্কয়ার ফার্মা ২০১৯ সালের জুনের মধ্যে নতুন প্রতিষ্ঠানটির কাজ শেষ করতে চায় ।

সূত্র জানায়, এ প্রকল্পে আনুমানিক ব্যয় হবে ২ কোটি ডলার। এর মধ্যে ৮০ লাখ ডলার ইক্যুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে কোম্পানি থেকে দেওয়া হবে। আর বাকি টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, পুজিঁবাজারে ‘এ’ ক্যাটাগরির স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৯৯৫ সালে তালিকাভুক্ত হয়। সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে।

সূত্র: ডিএসই 

নাজিব