দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কয়েকদিন দর পতনের পর আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দিন শেষে লেনদেন কমলেও বেড়েছে ১৭০ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৮টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৬২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬৪৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৮ কোটি ১৬ লাখ টাকা কম।

আজ ডিএসইর প্রধান সূচক, আগের কার্যদিবসের চেয়ে ৭.৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২০.৪৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪১.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৬৩ বেড়ে এক হাজার ৮৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত ৩১৮টি প্রতিষ্টানের মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার।

এদিকে আজ লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো- অ্যাকমি ল্যাব, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, বিএসআরএম, এমজেএল বিডি, অলিম্পিক, পাওয়ার গ্রিড ও খান ব্রাদার্স। আর দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সাফকো স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, রিজেন্ট টেক্সটাইল ও ন্যাশনাল ফীডস।

দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো- আরএন স্পিনিং, সমতা লেদার, এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, অ্যাকমি ল্যাব, সাইফ পাওয়ার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আজিজ পাইপ ও প্রগ্রেসিভ লাইফ। অন্যদিকে আজ দেশের অপর বাজার সিএসইতে আজ ২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৬ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এফএফ