রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলে এবার ৫০০ একর জমিতে শিম চাষ হচ্ছে। কৃষকদের মধ্যেও শিম চাষের আগ্রহ বাড়ছে। কারণ একই জমিতে শিম ও ধান চাষ করে তাদের অতিরিক্ত আয় হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্মকর্তারা জানান, এবার ধানের মৌসুমে বরেন্দ্র অঞ্চলে ৫০০ হেক্টর জমিতে শিমের চাষ হচ্ছে। দুই জাতের শিমের ফলন বেশী হয়। তাই কৃষকরাও এর চাষ করতে চায়। জাত দু’টি হলো রূপবান ও ঘৃতকাঞ্চন।
সিম চাষের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কৃষি কর্মকর্তারা কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন।
রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কান্তপাশা গ্রামের আহাদ আলী এ বছর ৬ বিঘা জমিতে শিম চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ১২ থেকে ১৪ হাজার টাকা। আর প্রতি বিঘায় আয় হয় ১৫ থেকে ২০ হাজার টাকা।
আষার মাসের শেষের দিকে শিমের বীজ বপন করা হয়। পুরো মৌসুম শুরু হয কার্তিক মাস থেকে।
জেডআই





