দেশের জাহাজনির্মাণশিল্পে এবার নাম লেখাল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ‘হোম ট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১’ নামের একটি জাহাজ গতকাল শনিবার মেঘনা নদীতে ভাসানোর মধ্য দিয়ে গ্রুপটি জাহাজনির্মাণ খাতে তাদের আগমনের কথা জানান দিল।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড পাঁচ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই জাহাজ তৈরি করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটের মেঘনা শিল্প পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজটির উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, পরিচালক তানভীর আহাম্মেদ মোস্তফা, এফএমসিজি বিভাগের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল।

এনএম...