প্রতিষ্ঠার ১৬ বছর উৎযাপন উপলক্ষে ৯ গুণী ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জেএক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যাংকটির চেয়ারম্যান এম মোরশেদ আলম এমপি।

তিনি জানান, শিক্ষায় অধ্যাপক শামসুজ্জামান খান, চিকিৎসায় অধ্যাপক একে আজাদ খান, মুক্তিযুদ্ধের জন্য মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, অর্থনীতিতে ড. মির্জা আজিজুল ইসলাম, বাংলা সাহিত্যে হায়াৎ মামুদ, ব্যাংকিং-এ মুজিবুল হায়দার চৌধুরী, সাংবাদিকতায় আবেদন খান, সংস্কৃতিতে পার্থ প্রতিম মজুমদার এবং ক্রীড়ায় মোহাম্মদ মুশফিকুর রহিমকে এ সম্মাননা দেয়া হবে।

এছাড়াও কৃষি গবেষণা ও উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিল্প ও বাণিজ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিকেও সম্মাননা দেওয়া হবে।

আনুষ্ঠানিকভাবে ১ জুন সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্রাহক ও সুধী সমাবেশে এ সম্মাননাদেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

মোরশেদ আলম এমপি জানান, প্রতি বছর মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন প্রতি বছর মুনাফার ১ শতাংশ অথবা ৪০ লক্ষ টাকা এই মননশীলতার বিকাশে এবং দেশের ক্রীড়ান্নোয়নে ব্যয় করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক।উপস্থিত ছিলেণ ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এমএ/এসএইচ