চীনের বাজারে বাংলাদেশের সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি চীনের সরকারের প্রতি এ অনুরোধ করেন তিনি।
বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
তিনি বলেন, বছরের চীন থেকে ৬শ কোটি ডলারের পণ্য আমদানি করে থাকি। এর বিপরীতে বাংলাদেশ থেকে ৫০ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়ে থাকে।
এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনে আমাদের রফতানি আরও বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ১৭টি পণ্য ছাড়া বাংলাদেশের অন্যসব পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
চীনের বাজারে বাংলাদেশের সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি চীনের সরকারের প্রতি এ অনুরোধ জানান তিনি।





