ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্মমুখী প্রবনতা থাকলেও দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের উভয় পুঁজিবাজারে। একই সাথে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এ দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৬৭ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৪ লাখ টাকার বেশি।

এর আগে রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪২০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৫৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৯ লাখ টাকার।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর