পুঁজিবাজারের তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেড তার শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার অর্ধেক নগদে এবং বাকিটা বোনাস শেয়ারে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। হাসপাতালের চেয়ারম্যান মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুনসহ পরিচালনা পরিষদের সদস্যরা ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।
নাজিব





