ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবসা পর্যালোচনা সভা ২ জানুয়ারি ২০১৬, শনিবার ইসলামী ব্যাাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভুঁইয়া ব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকার তিনটি জোনের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, ইসলামী ব্যাংক ২০১৫ সালে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রবৃদ্ধির মাধ্যমে দেশে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি ২০১৫ সালে ব্যাংকের সার্বিক অগ্রগতি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
তিনি দেশের প্রচলিত আইন, ব্যাংকিং নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার সকল নির্দেশনা ও এ সংক্রান্ত আর্ন্তজাতিক নিয়ম-কানুন পরিপালনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিশ্ব ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম মডেল ব্যাংক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বিগত বছরের ন্যায় দেশের সার্বিক উন্নয়নে আরো গতিশীল ভুমিকা রাখার মাধ্যমে ২০১৬ সালকে ব্যাংকের শ্রেষ্ঠ বছরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএ





