গার্মেন্ট শিল্প ধ্বংসে যে ষড়যন্ত্র আগে হয়েছিলো তাতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সংশ্লিষ্ট ছিলেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বিজিএমইএ ভবনে সন্ধ্যা পৌনে সাতটায় তোবা গ্রুপের বেতন বোনাস পরিশোধ সংশ্লিষ্ট এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, হোসেন জিল্লুর রহমান নাকি বলেছেন দেলোয়ারের পাশে কেন সরকার ও বিজিএমইএ দাঁড়ালো? আপনারা এতো কথা বলেন কিন্তু আপনাদের সময় পোশাক শিল্প উত্তপ্ত হওয়ার সময় তো তার সমাধান করতে পারেন নি। এখন আপনারা আবার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন যাতে করে আপনারা আবার ক্ষমতায় আসতে পারেন। কিন্তু আপনাদের সেই আশা পূরণ হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলামসহ বিজিএমইএ উর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





