সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন প্রথম দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। বেলা সাড়ে ১২টায় লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৭২ লাখ টাকা।
এদিকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও আধঘণ্টার ব্যবধানে কোম্পানিগুলো দর হারাতে শুরু করে।
ফলে সূচকের তীর নিম্নমুখী হতে থাকে। তবে বেলা সাড়ে ১২টায় রবিবারের তুলনায় ৬.৩৫ পয়েন্ট বেড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩৮৭.২১ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার।
১৭ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এপেক্স ট্যানারি।
তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের লেনদেনের পরিমাণ হচ্ছে ১৫ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার টাকা।
লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে শাহজিবাজার পাওয়ার, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ১১.২৩ পয়েন্ট বেড়ে ৮৯৬১.০৭ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
এমকে





