দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। দ্বিতীয় বৃহত্তম বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৮ পয়েন্টে স্থির হয়। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ৯৮৭ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেন হয়েছে মোট ৩১৫ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৭ কোটি ২৬ লাখ টাকা।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৬টির দাম।
টাকার অংকে লেনদেনে ডিএসইর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, ফ্যামিলি টেক্স, গ্রামীণফোন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, এমারেল্ড অয়েল, বিএসসিসিএল ও হাইডেলবার্গ সিমেন্ট।
এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করে। আর সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২২ পয়েন্টে উঠে আসে।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তীত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৫ লাখ টাকা।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]