ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে বেড়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও টাকার পরিমাণে লেনদেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
[b]
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি ছাড়াল লেনদেন [/b]
সোমবার বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৫১ দশমিক ৫৮ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টি, কমেছে ৯৮টি আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪২৩ কোটি ৩ লাখ টাকার।
[b]
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট [/b]
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৪৮ পয়েন্টে। সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৭ লাখ টাকার।
[b]ইস্টার্ন ক্যাবলসের দর বাড়ার কারণ নেই[/b]
সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস কর্তৃপক্ষ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার শেয়ার দর বাড়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, উত্থান-পতন শেষে গত ১০ কার্যদিবসে ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা বা ১২.৭৪ শতাংশ। আর সোমবারসহ গত তিন কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ১৮ টাকা। সোমবার দুপুর ২টা পর্যন্ত ইস্টার্ন ক্যাবলসের শেয়ার সর্বশেষ ১২৩.৬০ টাকায় লেনদেন হয়েছে।
[b]
জেনারেশন নেক্সটের লেনদেন স্থগিত মঙ্গলবার[/b]
রাইট শেয়ার ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





