ট্রেডিং সার্ভার থেকে সাময়িক বিচ্ছিন্ন হওয়ায় রোববার লেনদেন বিঘ্ন ঘটেছে বলে ব্যাখা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ রোববার সকাল সাড়ে ১০টায় ডিএসই’র ট্রেডিং কার্যক্রম যথারীতি শুরু হওয়ার পর আমরা জানতে পারি যে, কিছু ব্রোকারেজ হাউজের ট্রেডিং সার্ভার ও ট্রেডার ওয়ার্ক ষ্টেশন ডিএসই’র মূল ট্রেডিং সার্ভার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা নতুনভাবে কোনো সংযোগ স্থাপন করতে পারছে না। এমতাবস্থায়, ডিএসই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে ডিএসই’র ট্রেডিং সিষ্টেমের উদ্ভুত সমস্যা দূরীকরণের জন্য জরুরিভিত্তিতে মূল নেটওয়ার্ক ও ট্রেডিং সিস্টেমের লগ-অন সংক্রান্ত টেকনিক্যাল সার্ভিসগুলো পর্যালোচনা করে ধারাবাহিকভাবে পুনরায় চালু করার ফলে উপরোক্ত সমস্যা দূরীভূত হয়।
ফলে সকল ব্রোকার সার্ভার ও ট্রেডার ওয়ার্ক ষ্টেশনগুলো পর্যায়ক্রমে সফলভাবে ট্রেডিং সিষ্টেমে পুনঃসংযোগ স্থাপন করতে সমর্থ হয়। পরবর্তীতে ডিএসই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১.১৫ মিনিটে ট্রেডিং কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং দুপুর ৩.১৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা হয়।
রোববার সকাল সাড়ে ১০টায় ডিএসইর লেনদেন শুরু হয়। কিন্ত মাত্র ৫ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয়। লেনদেন চলে ৩টা পর্যন্ত।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সার্ভার সংযোগ বিছিন্ন হওয়ায় লেনদেনে বিঘ্ন
ট্রেডিং সার্ভার থেকে সাময়িক বিচ্ছিন্ন হওয়ায় রোববার লেনদেন বিঘ্ন ঘটেছে বলে ব্যাখা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





